নদীর ধার দিয়ে যেতে যেতে চলকে চলকে
ওঠে বিশ্বাসের ঢেউ
আসেপাশে ছড়ান ছিটান মহীরুহগুলো
যেন তখন শুষে নিচ্ছে মূল্যবোধের প্রশ্বাস
#
এইসব পথ দিয়ে একসময় হেঁটে গেছে
পবিত্র কত আত্মা
আমরা জেনেছি ছবি হয়েও বেঁচে থাকে
অযুত পদচিহ্ন
#
এমনতরো ফিকে হয়ে যাওয়া মুহূর্তগুলো
যখনি দমকা হাওয়ার সাথে হাজির করে
হলদে দিনের সব ছবি...
অট্টহাস্যে ফেটে পড়ে সুসভ্য(!) প্রগতির
দৃশ্যমান মুখগুলি
#
অথচ, একই সাথে সংযমের পাঠ দিয়ে যায়
কিছু অপসৃয়মান সত্যসুন্দর মন
ক্ষণস্থায়ী হলেও সে-ই পরম স্নেহবৎসল
ওঠে বিশ্বাসের ঢেউ
আসেপাশে ছড়ান ছিটান মহীরুহগুলো
যেন তখন শুষে নিচ্ছে মূল্যবোধের প্রশ্বাস
#
এইসব পথ দিয়ে একসময় হেঁটে গেছে
পবিত্র কত আত্মা
আমরা জেনেছি ছবি হয়েও বেঁচে থাকে
অযুত পদচিহ্ন
#
এমনতরো ফিকে হয়ে যাওয়া মুহূর্তগুলো
যখনি দমকা হাওয়ার সাথে হাজির করে
হলদে দিনের সব ছবি...
অট্টহাস্যে ফেটে পড়ে সুসভ্য(!) প্রগতির
দৃশ্যমান মুখগুলি
#
অথচ, একই সাথে সংযমের পাঠ দিয়ে যায়
কিছু অপসৃয়মান সত্যসুন্দর মন
ক্ষণস্থায়ী হলেও সে-ই পরম স্নেহবৎসল

অপরূপ দর্শন অনুপম স্মৃতিচারণের মাঝে। ভাল লিখেছ।
ReplyDeleteএইসব পথ দিয়ে একসময় হেঁটে গেছে
ReplyDeleteপবিত্র কত আত্মা.......Poth gulo emon e thakuk, kobitar sathe bastobe'o. Bhalo laglo.....