Friday, June 23, 2017

শুকিয়ে যাওয়া গলা - উৎসব দত্ত



গাড়ির হর্নের শব্দের সাথে ছেলের গলাটা শুনতে অসুবিধে হচ্ছিল।
- কিরে কবে আসবি?
- কোলকাতায় একটা কাজ আছে। সামনের সপ্তায় যেতে পারি। দুদিনের জন্য। তবে অফিসেই থাকতে হবে বাড়ি যাওয়ার সময় পাবোনা।
- সেকি রে? তোর বাবা আর আমি তোর জন্য কবে থেকে অপেক্ষা করছি আসবি বলে? তোর জন্য রান্না করিনি কতো দিন। বাড়িতে বাবাকে একবার দেখে দিয়ে যাস অন্তত।
- বললাম তো সময় পাবোনা। যাবো বলেও না যেতে পারলে কি লাভ?
- আসলে তোকে তো অনেক দিন দেখিনি রে। খুব দেখতে ইচ্ছে করে।
- তোমরা তো আমায় এই রকমই দেখতে চেয়েছিলে মোটা মাইনে নিয়ে বড় কোম্পানিতে চাকরি করব। বাইরে বাইরে ঘুরব। তখন কি একবারও জিগেস করেছিলে আমি কি চাইতাম?
প্রায় এক মিনিটের নীরবতা। শুধু গাড়িটা হুশ হুশ করে বেরিয়ে যাওয়ার শব্দ।
প্রায় এক বছর শয্যাশায়ী হয়ে যাওয়া বাবা ফোনটা কানের কাছে ধরে শুকনো গলায় বললেন
- বাবু তোর মা আর আমি ভালো আছি রে। তোকে আর কষ্ট করে আসতে হবেনা। তুই মন দিয়ে কাজ কর।


No comments:

Post a Comment

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া