Monday, June 25, 2018

কবিতা / সই / বুবুসীমা চট্টোপাধ্যায়



চু কিত কিত মেয়েবেলা
খুব কি ছিল ছেলেখেলা ?
               রান্নাবাটি ,কাদামাটির
               পুতুল বিয়ে সইএর বাড়ির 
মান অভিমান সঙ্গীসাখি
ভাব আড়ি বা হাতাহাতি।
           বাদল দিনে মন কেমনে-
           কান্না পেতো সইকে বিনে।
আজ বাদলে সারাদুপুর
বৃষ্টি পড়ে ঝুপুর-ঝুপুর।
                  হারানো সেই মেয়েবেলার
                 সই যে ছিল আমার খেলার-
পালক হয়ে আসলো মনে ,
জিয়নকাঠি আনলো সনে ;
                  বুলিয়ে দিয়ে আমার মাথায়
                               ''
সই' ' বলে সে ডাকলো আমায় ,
তোমরা যতোই মিথ্যা বলো 
কি বা আমার এলো -গেল ?
                 সত্যি সত্যি নুন- হলুদে  
                 কি পেয়েছি ঘেঁটে ঘুঁটে ?
যে যার মত কাছে ডেকেছো
কাজ ফুরালে পাশ ফিরেছো ;।   
                   মেয়েবেলার স্বপ্ন গুলো
                   কেমন হলো এলোমেলো ,
খুব কি ছিল ছেলেখেলা ?
চু- কিতকিত মেয়েবেলা ?


No comments:

Post a Comment

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া