Monday, December 19, 2016

অনুগল্প - দশমী / উৎসব দত্ত

অনুগল্প - দশমী / উৎসব দত্ত
ঝগড়া লেগেই থাকে তবে এবারেরটা যেন তার চেয়েও বেশি কিছু। পুজোর ঠিক আগেই মুখ দেখা দেখি বন্ধ। আজ বিসর্জনের দিনে ঢাকের আওয়াজে চার দিক গমগম করছে। মেয়েদের সিঁদুর খেলা চলছে। ছবি  উঠছে পরের পর। ঋকের কপালে ছোট্ট করে কে একটা টিপ পরিয়ে দিয়ে গেলো। ঋক ভাবছে "ইস যদি এটা পারো হতো"
বছর তিনেক আগে ঠিক এই ভাবেই বিসর্জনের দিনে দূর থেকে পারো কে দেখছিল ঋক। শুদ্ধ বাংলায় যাকে ঝাড়ি মারা বলে । সামনে গিয়ে কথা বলার সাহস ছিলনা যদিও তারপর জল অনেক দূর গড়ায়। আট মাসের প্রেম তারপরে বিয়ে দুই বাড়ির অমতেই।
আজ ঋকের খুব একা মনে হচ্ছে। চারপাশে কতো হইচই। ঢাকের তালে নাচ ক্যামেরার ফ্ল্যাশ এড়িয়ে ঋক পারো কে খুঁজে চলেছে নিজের অজান্তেই। ওদিকে স্লোগানের মতো সবাই বলে চলেছে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন।
ভিড়ের চাপে ঋক বুঝতে পারেনি পেছন থেকে কেউ একটা ওর মুখে সিঁদুর মাখিয়ে দিল। ঋকের কানের কাছে মুখটা আলতো করে এনে বলল "অন্য মেয়েদের দিকে একদম তাকাবেনা, তাহলে আবার চলে যাবো।"


1 comment:

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া