প্রায়
এক বছর আগে শুভর
সাথে পায়েলের আলাপ । চ্যাট
করতে করতে সারা রাত
কাটিয়ে দিত ওরা।
সকালে ঘুম থেকে উঠে
আবার শুভর ইনবক্সে মেসেজ
ভেসে উঠত "উঠে পড়ো ভীতুরাম"। মাঝে
মধ্যে দেখাও করতো ওরা। রবিবার
করে সপ্তাহের মাঝে ছুটি পেতনা
যেহেতু। ভার্চুয়াল
সম্পর্কের টানাপোড়েনে ধীরে ধীরে চ্যাটের
শব্দগুলো কমতে থাকল।
পায়েলের ভীতুরাম আর ইনসোমনিয়া তে
ভোগে না। একটা
মিথ্যে তার পেছনে আরও
একটা মিথ্যে অথচ দুজনেই
সব কিছু বোঝে শুধু
সত্যি বলার সত সাহসটুকু
কেউ দেখাতে পারছেনা।
প্রেম হওয়া আর প্রেম
করার মধ্যে যে তফাত
সেটা ধীরে ধীরে শুভ
বুঝতে পারছিল। পায়েলের
আবদার গুলো মেটাতে না
পারা কিম্বা ভার্চুয়াল শুভর
সাথে রক্তমাংসের শুভর তফাত পায়েলকে
হতাশ করছিল। কিন্তু
পায়েল এই নিয়ে কোনোদিন
অভিযোগ করেনি বরং ভালবেসে
মেনে নিতে শিখেছিল।
আজ সত্যিটা বলতেই হবে।
শুভ মনে মনে ঠিক
করে রেখেছে পায়েলকে বন্ধু
হিসেবে সারাজীবন পেতে চায় কিন্তু
প্রেম আর সম্ভব নয়। এটা
শুনে পায়েলের কি রিএকশন হবে সেই
ভাবতে ভাবতে শুভ বুঝল
ওর মনের কোনে এখনও
সামান্যতম একটি জায়গা পায়েলের
জন্য রয়ে গ্যাছে।
জিন্সের সাথে কালো চশমায়
পায়েলকে আজ যেন একটু
বেশি সুন্দরী লাগছে। শুভকে
দেখেই পায়েল হেসে বলল
অ্যাই জানো তো কাল
আমায় দেখতে এসেছিল ।বাবার অফিসের কলিগের
ছেলে, মুম্বাইতে একটা অ্যাড এজেন্সিতে
চাকরি করে সামনের মাসে
বিয়ের দিন ফাইনাল করে
ফেলবে ওরা। শুভ
কি বলবে বুঝতে না
পেরে বলল্,"বাহ কংগ্রাচুলেশান।“
Subscribe to:
Post Comments (Atom)
সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া
সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া
-
ধর্ম আমায় ধারণ করেছে আগুন করেছি বর্ম ... দেখতে পাচ্ছ এই দাবানলে জ্বলছে অস্থি , চর্ম ? দেখতে পাচ্ছ উড়ছে ফিনিক্স , চাঁ...
-
শত চেষ্টা করে যখন একটা কাঠও জোগাড় করা গেল না , তখন নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হল । যে খড়ের আঁটি জ্বেলে কাঙালি মায়ের মুখে আগুন...
-
দেখে সন্দেহ হবার মতই চেহারাখানা। মাথার উস্কোখুস্কো চুলগুলো বেয়াড়া ভাবে মুখের এদিকে ওদিকে পড়েছে। চোখগুলো বেশ ফোলা ফোলা আর লাল। জবা...
-
বিষাদের মেঘ ছেয়েছে আকাশে বৃষ্টি বুঝি আসন্ন— বাতাসের চোখ ছল ছল ভাসে প্রতীক্ষা কার জন্য? ওগো মেয়ে তুমি কার কথা ভাবো, সে কি ...
-
শুকনো বকুল চললি কোথায় ? গ্রহণলাগা দুপুরবেলা লাল মাটি পথ একলা চলা - রুদ্রপলাশ মোড়ের মাথায় ? কি বললি ? আজ বিকেলে মোরগ লড়াই ...
-
যান্ত্রিক তপোবনে প্রতিটি নাগরিক জানে সভ্য পৃথিবী আসলে ডিজিটাল অরণ্য একটা প্রচন্ড উত্তপ্ত ইস্পাতের রড ভাঙ্গছে ক্রমাগত টুকরো টুকরো হ...
-
: Ikigai The Japanese Secret to a Long and Happy Life Might Just Help You Live a More Fulfilling Life In Japan, millions of peop...
-
আশি বছরে হাঁটতে ভাল পারত সদাশিব। এমন কি বাইরেও যেতে পারত। এখন এই পঁচাশি বছরের দোরগোড়ায় এসে বিছানা তার প্রায় সর্বক্ষণের সঙ্গী হয়েছে। ...
-
নগ্ন দেহ তাতেই লেপা থাকে সংসারের দারিদ্র; রাশি রাশি অর্থ লাগি রং আর হাসি ঠোঁটে গুঁজে , দিনের পর দিন শরীরের তল্লাশি করায় মাতাল নেশ...

No comments:
Post a Comment