জানলা দিয়ে কুকুর ডাকার আওয়াজ
আসছে ক্রমাগত। এখন রাত পৌনে দুটো। এখনও মাথাটা টলছে। কিভাবে যে কি হয়ে গেল। তবে শান্তি
। কাল থেকে যথারীতি ঘ্যান ঘ্যান শোনার থেকে মুক্তি। এখন কি তবে একটু ঘুমবো? লিপির বডিটা
কি হবে তাহলে? ঠিক ধরেছেন। লিপি আমার স্ত্রী। ওকে আজ আমি ঠিক একটু আগেই খুন করেছি।
ও ঘুমোচ্ছিল আমি বালিশ মুখের ওপর চেপে ধরেছিলাম মিনিট দশেক। প্রথমে একটু থতমত খেয়ে
ছটফট করছিল আমার গেঞ্জিটা ধরে টানার চেষ্টা করছিল কিন্তু কিছুক্ষনের মধ্যেই ওর হাত
পা ছোঁড়া বন্ধ হয়ে এলো। মুখ থেকে বালিশ টা তুলতে দেখি চোখদুটো কপালে উঠে গেছে, হাঁ
করে আছে। ওকে মেরে ফেলতে আমার মাত্র পনেরো মিনিট লাগল। আমি ওকে ভালবাসতাম। বিয়ের আগে
আমরাও স্বপ্ন দেখতাম। কিন্তু সমস্ত কিছু ওলট পালট হতে শুরু করল ওর অফিসে প্রোমোশন হওয়ার
পর থেকে। রাত করে বাড়ি ফেরা । অফিস ট্যুর লেগেই থাকতো। কিছু বলতে গেলে ‘সংসারটা কার
টাকায় চলে?’ বিয়ের আগের স্বপ্নগুলো আস্তে আস্তে মলিন হতে শুরু করল। অশান্তি ভালো লাগেনা।
ধৈয্যর বাঁধ ভাঙল গতপরশু। দিল্লিতে অফিস ট্যুর! ওর পার্সে মন্দারমনি রিসোর্টের বিল।
দুরাত তিন দিন। আর থাকতে পারিনি। ঘুমলে চলবে না। ওর ডেড বডিটার একটা কিছু ব্যবস্থা
করতে হবে। ভয় করছে এখন। কাল সকাল হলেই সবাই জানতে পেরে যাবে। হুইস্কি ঢালতে যাবো গ্লাসে,
বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, একি!
লিপি জেগে উঠেছে যে! হুইস্কির গ্লাস বাড়িয়ে দিচ্ছে আমার দিকে! আমার দিকে মায়াবী দৃষ্টিতে
এগিয়ে আসছে। আমায় ধাক্কা দিতে লাগলো। নেশার ঘোরে বুঝতে পারছিনা কি হচ্ছে! আমি লিপিকে
মেরে ফেললাম তাও প্রতিদিনের মতো আজও লিপি আমায় ড্রিঙ্ক বানিয়ে দিচ্ছে । হঠাৎ আমার বুকে
ওর নখের আঁচড়ে বুঝলাম পুরোটাই স্বপ্ন। কাল আবার নতুন করে ভাবা। নতুন পরিকল্পনা। প্রস্তুতির
পালা। শুধু সময়ের অপেক্ষা।
Subscribe to:
Post Comments (Atom)
সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া
সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া
-
ধর্ম আমায় ধারণ করেছে আগুন করেছি বর্ম ... দেখতে পাচ্ছ এই দাবানলে জ্বলছে অস্থি , চর্ম ? দেখতে পাচ্ছ উড়ছে ফিনিক্স , চাঁ...
-
শত চেষ্টা করে যখন একটা কাঠও জোগাড় করা গেল না , তখন নদীর চরে গর্ত খুঁড়ে অভাগীকে শোয়ানো হল । যে খড়ের আঁটি জ্বেলে কাঙালি মায়ের মুখে আগুন...
-
দেখে সন্দেহ হবার মতই চেহারাখানা। মাথার উস্কোখুস্কো চুলগুলো বেয়াড়া ভাবে মুখের এদিকে ওদিকে পড়েছে। চোখগুলো বেশ ফোলা ফোলা আর লাল। জবা...
-
শুকনো বকুল চললি কোথায় ? গ্রহণলাগা দুপুরবেলা লাল মাটি পথ একলা চলা - রুদ্রপলাশ মোড়ের মাথায় ? কি বললি ? আজ বিকেলে মোরগ লড়াই ...
-
বিষাদের মেঘ ছেয়েছে আকাশে বৃষ্টি বুঝি আসন্ন— বাতাসের চোখ ছল ছল ভাসে প্রতীক্ষা কার জন্য? ওগো মেয়ে তুমি কার কথা ভাবো, সে কি ...
-
নগ্ন দেহ তাতেই লেপা থাকে সংসারের দারিদ্র; রাশি রাশি অর্থ লাগি রং আর হাসি ঠোঁটে গুঁজে , দিনের পর দিন শরীরের তল্লাশি করায় মাতাল নেশ...
-
যান্ত্রিক তপোবনে প্রতিটি নাগরিক জানে সভ্য পৃথিবী আসলে ডিজিটাল অরণ্য একটা প্রচন্ড উত্তপ্ত ইস্পাতের রড ভাঙ্গছে ক্রমাগত টুকরো টুকরো হ...
-
: Ikigai The Japanese Secret to a Long and Happy Life Might Just Help You Live a More Fulfilling Life In Japan, millions of peop...
-
আশি বছরে হাঁটতে ভাল পারত সদাশিব। এমন কি বাইরেও যেতে পারত। এখন এই পঁচাশি বছরের দোরগোড়ায় এসে বিছানা তার প্রায় সর্বক্ষণের সঙ্গী হয়েছে। ...

No comments:
Post a Comment